কায়রো, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিশরে পার্লামেন্টের নিুকক্ষের নির্বাচনের মঙ্গলবার তৃতীয় ও শেষ দফার ভোট গ্রহণ শুরু হয়েছে।
তৃতীয় দফায় নীল বদ্বীপ, দক্ষিণ সিনাইয়ের পর্যটনকেন্দ্র ও দক্ষিণের পল্লী অঞ্চলসহ ৯টি প্রদেশে ভোট গ্রহণ চলছে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা (গ্রিনিচমান সময় সকাল ৬ টা) থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে মঙ্গল ও বুধ দু’দিনব্যাপী।
মিশরের জটিল নির্বাচন পদ্ধতিতে তিনমাস ধরে পার্লামেন্টের নিুকক্ষ নির্বাচনে তিন দফা ভোট গ্রহণ হয়েছে।
গত বছর ফেব্র“য়ারিতে প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর এটাই প্রথম নির্বাচন।
মুবারকের পতনের পর ক্ষমতাসীন সেনা পরিষদ নির্বাচনের পর একটি বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাইলেও কয়েকদিন আগে কায়রোয় অবস্থিত বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোতে হামলা হয়।
নির্বাচনের প্রথম দুই দফায় মুসলিম ব্রাদারহুডের দল ‘ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি’ এগিয়ে গেছে। তবে তৃতীয় দফায় খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলগুলোতে ভোট হওয়ায় কে এগিয়ে থাকবে তা নিশিচত করে বলা যাচ্ছে না।
পার্লামেন্টের নিুকক্ষে ৫০৮টি আসন। এর দুই-তৃতীয়াংশ সদস্য সমানুপাতিক প্রতিনিধিত্ব এবং এক তৃতীয়াংশ সদস্য ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’ পদ্ধতিতে নির্বাচন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭১১ঘ.
bdnews24