২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি জঙ্গিদের সহায়তা চেয়েছে আল কায়েদা

মতপার্থক্য ভুলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে তাদের সাহায্য করার জন্য পাকিস্তানি জঙ্গিদের প্রতি আহ্বান জানিয়েছে আল কায়েদা ও আফগান তালেবানের শীর্ষ কমান্ডাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 08:22 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মতপার্থক্য ভুলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে তাদের সাহায্য করার জন্য পাকিস্তানি জঙ্গিদের প্রতি আহ্বান জানিয়েছে আল কায়েদা ও আফগান তালেবানের শীর্ষ কমান্ডাররা। পাকিস্তানি তালেবান কমান্ডারদের বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়া সোমবার একথা জানায়। ২০১১ সালের নভেম্বর ও ডিসেম্বরে পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত এলাকায় পাকিস্তানি তালেবানের সঙ্গে অনুষ্ঠিত দুটি বৈঠকে আফগান জঙ্গিদের পক্ষ থেকে ওই অনুরোধ জানানো হয়। ওই বৈঠক দুটিতে জ্যেষ্ঠ আল কায়েদা কমান্ডার আবু ইয়াহিয়া লিব্বি ও হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি উপস্থিত ছিলেন বলে জানান তারা। হাক্কানি নেটওয়ার্ককে আফগানিস্তানের সবচেয়ে দুর্র্ষধ জঙ্গি গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়। শীর্ষ পাকিস্তানি তালেবান কমান্ডার হাকিমুল্লাহ মেহসুদসহ পাকিস্তানের শীর্ষ জঙ্গি নেতারাও বৈঠক দুটিতে উপস্থিত ছিলেন বলে জানা যায়। তাদের নাম প্রকাশ করা যাবে না, এই শর্তে পাকিস্তানি জঙ্গি কমান্ডাররা বৈঠকের খবর প্রকাশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪২০ ঘ.