ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানে এক বাস দুর্ঘটনায় ২২ শিক্ষার্থীসহ অন্তত ২৬ জন নিহত হয়েছে।
পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, রাজধানী ইসলামাবাদ থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পাঞ্জাব প্রদেশের কালার কাহার নামক স্থানে সোমবার এ দুর্ঘটনা ঘটেছে।
পাকিস্তানের একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা সফর শেষে ফেরার সময় চালক নিয়ন্ত্রণ হারায় এবং বাসটি উল্টে খাদে পড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে এই হতাহতের ঘটনা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা চৌধুরি সালিম জানান, বাসের চালক, তার সহকারী এবং বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষকও দুর্ঘটনায় নিহত হয়েছে।
পাকিস্তানে সড়ক দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক বিষয়। বেহাল সড়ক ও ত্র"টিপূর্ণ যানবাহনের কারণেই এসব দুর্ঘটনা ঘটে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪১০ ঘ.
bdnews24