২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শতবর্ষের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল মার্ক টোয়েনের বই

মার্ক টোয়েনের একটি বইয়ের ওপর শতবর্ষ আগে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। নগ্ন চিত্রকর্ম থাকায় ১৯০৬ সালে 'ইভ'স ডায়েরি' নামে ওই বইটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 07:56 AM

Updated : 24 Aug 2022, 04:22 PM

ক্যামব্রিজ, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্ক টোয়েনের একটি বইয়ের ওপর শতবর্ষ আগে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। নগ্ন চিত্রকর্ম থাকায় ১৯০৬ সালে 'ইভ'স ডায়েরি' নামে ওই বইটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। চলতি সপ্তাহের শুরুতে চার্লটন পাবলিক লাইব্রেরির ট্রাস্টিরা শতবর্ষ আগে জারি করা এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। লাইব্রেরির পরিচালক শেরিল হানসেন জানান, আদম ও ইভের কাহিনী তুলে ধরা হয়েছে বইটিতে। তিনি আরো জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বৃহস্পতিবার বইটির দুটি কপি ম্যাসাচুসেটস লাইব্রেরিতে রাখা হয়। এর কয়েক ঘণ্টা পরই এক পাঠক তা নিয়ে যান। হ্যানসেন বলেন, "আমার মনে হয় এ বইটি পড়ার বিষয়ে যথেষ্ট আগ্রহের সৃষ্টি হবে।" পরিচালক জানান, স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ থেকে লাইব্রেরি ট্রাস্টি এ নিষেধাজ্ঞা সম্পর্কে জানতে পারে। আর গত বছর এ বইটির প্রথম সংস্করণ খুঁজে বের করা হয় যা আগামী সপ্তাহে প্রদর্শন করা হবে। ১৯০৬ সালে প্রকাশিত বইটিতে লেস্টার র‌্যালফের আঁকা ইভের নগ্ন ছবি থাকায় তৎকালীন লাইব্রেরির ট্রাস্টিরা এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। আর বইটির প্রচ্ছদে ছিলো অ্যাডামের ছবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৫০ ঘ.