২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্র ও সঙ্গীতের ব্যাপারে আগ্রহী হচ্ছে ফেইসবুক

প্রতিদ্বন্দ্বী সামাজিক নেটওয়ার্কগুলোর সাথে পাল্লা দিতে ফেইসবুক এবার চলচ্চিত্র ও সঙ্গীতের ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে। এ ব্যাপারে বিভিন্ন কোম্পানি ও সংস্থাগুলোর সাথে চুক্তি ও ব্যবসায়িক সম্পর্কোন্নয়নে কাজ করার জন্য একজন দক্ষ নির্বাহীর সন্ধান করছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 05:32 AM

Updated : 24 Aug 2022, 04:22 PM

সান ফ্রান্সিসকো, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রতিদ্বন্দ্বী সামাজিক নেটওয়ার্কগুলোর সাথে পাল্লা দিতে ফেইসবুক এবার চলচ্চিত্র ও সঙ্গীতের ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে। এ ব্যাপারে বিভিন্ন কোম্পানি ও সংস্থাগুলোর সাথে চুক্তি ও ব্যবসায়িক সম্পর্কোন্নয়নে কাজ করার জন্য একজন দক্ষ নির্বাহীর সন্ধান করছে প্রতিষ্ঠানটি। ফেইসবুক সম্প্রতি এ বিষয়ে মাই স্পেসের সাবেক সহ সভাপতি ও এমটিভি'র সাবেক নির্বাহী জেসন হিরশর্নের সাথে আলোচনা করেছে বলে বেশ কয়েকজন নির্বাহী জানিয়েছে। তবে এ পদের জন্য ফেইসবুক কাউকে রাজি করাতে পেরেছে কিনা তা স্পষ্ট না হলেও ফেইসবুক যে সামাজিক নেটওয়ার্কে গণমাধ্যমের বিষয়বস্তু প্রচারে আগ্রহী তাদের এ উদ্যোগ সেই ইঙ্গিতই দিচ্ছে। এ ধরনের পরিস্থিতির সঙ্গে পরিচিত এক ব্যক্তি বলেন, "তাদের (ফেইসবুক) মনোভাব ছিলো এমন- "আমরা একটি প্ল্যাটফর্ম। আপনাদের যেমন প্রয়োজন সেভাবে আমাদের ব্যবহার করুন কিন্তু আপনাদেরকে অংশীদার করার প্রয়োজন নেই আমাদের।" কিন্তু এখন তাদের মনোভাব পাল্টেছে। "তাদের অগ্রগতির পরবর্তী পর্যায়ে তারা বুঝতে পেরেছে যে, গণমাধ্যমের সঙ্গে কাজ করা প্রয়োজন।" ফেইসবুক ও হিরশর্ন অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেন নি। গুগল ইঙ্ক'র সাথে নতুন করে প্রতিযোগিতার সৃষ্টি হওয়ায় ফেইসবুক গণমাধ্যম বিষয়ে আগ্রহী হয়ে উঠেছে। গত জুন মাসে গুগল ইঙ্ক নতুন একটি সামাজিক নেটওয়ার্ক চালু করেছে। অলথিংসডি.কম'র তথ্য অনুযায়ী, গত নভেম্বর মাসে টুইটার ক্রিয়েটিভ আর্টিস্টস এজেন্সি'র সাবেক নির্বাহী অমিড আশতারিকে তাদের কোম্পানিতে নিয়োগ দিয়েছে। আর গণমাধ্যমের বিভিন্ন বিষয়বস্তু ও অনুষ্ঠান পর্যালোচনার দায়িত্ব নিতে সম্প্রতি শোলে স্ল্যাডেনও এ কোম্পানিতে যোগ দিয়েছেন। অলথিংসডি.কম জানায়, "টুইটার ও গুগল এবং গণমাধ্যম বিষয়ে তাদের কর্মকাণ্ড লক্ষ্য করছে তারা (ফেইসবুক)। আর এ প্রতিযোগিতায় তারা পেছনেও পড়তে চায় না। তারা চায়না যে গণমাধ্যম শিল্প তাদের অনাগ্রহী মনে করুক।" ২০০৯ সালের ডিসেম্বর মাসে চিফ অপারেটিং কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ ওয়াল্ট ডিজনি কোম্পানির বোর্ড অব ডিরেক্টরসে ও জুন মাসে নেটফ্লিঙ্কের প্রধান নির্বাহী রিড হ্যাস্টিংস ফেইসবুকের বোর্ডে যোগ দেওয়ার পর কোম্পানিটি গণমাধ্যমের বেশি কাছাকাছি এসেছে। ভাড়া করে ফেইসবুকে দেখানো যাবে- বেশ কয়েকটি চলচ্চিত্র কোম্পানি এ বছর এ ধরনের কিছু চলচ্চিত্র মুক্তি দিয়েছে। সূত্র জানায়, কয়েক মাস আগে ফেইসবুক গণমাধ্যম বিষয়ক কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়ার ব্যাপারে বেশ আগ্রহী হলেও পরে তাদের দৃষ্টিভঙ্গি পাল্টায়। এখন আবার তারা এ বিষয়ে আগ্রহী হয়ে উঠেছে। বৃহস্পতিবার সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠেয় বার্ষিক সভায় ফেইসবুক গণমাধ্যম বিষয়ে তাদের এ ইচ্ছা তুলে ধরবে। বিভিন্ন সূত্র জানায়, বিভিন্ন সঙ্গীত কোম্পানির সাথে ফেইসবুকের এমন চুক্তি থাকবে যাতে করে ব্যবহারকারীরা হোমপেজেই সরাসরি তা ব্যবহার করতে পারে। এসব সেবা গ্রহণকারীরা একে অপরের সঙ্গে সঙ্গীত বিনিময় করতে ও তাদের বন্ধুরা কি গান শুনছে তা জানতে পারবে। এছাড়া ফেসবুক আরো একটি সেবা দিতে যাচ্ছে। তাদের ওয়েবপেজে 'লাইক' বাটন থাকবে যাতে ক্লিক করে ব্যবহারকারীরা অন্য ওয়েবপেজে যেতে পারবে। আর এসব কিছু করার উদ্দেশ্য হলো ব্যবহারকারীরা যাতে ফেইসবুকেই বেশি সময় কাটায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১২৩ ঘ.