২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে কারাবন্দি দুই মার্কিনির মুক্তি

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৮ বছরের কারাদণ্ডপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের দুই নাগরিককে জামিনে মুক্তি দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 01:23 PM

Updated : 24 Aug 2022, 04:03 PM

ঢাকা, ২১ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুপ্তচরবৃত্তির অভিযোগে ৮ বছরের কারাদণ্ডপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের দুই নাগরিককে জামিনে মুক্তি দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে বলে জানিয়েছে বিবিসি। এ দুই মার্কিন নাগরিক হচ্ছেন, শেন বাউয়ের ও জশ ফাত্তাল। তাদেরকে ইরানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্বকারী সুইস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে। ২০০৯ সালে ইরাক সীমান্ত পেরিয়ে ইরানে ঢুকে পড়লে তাদের আটক করা হয়। কিন্তু বাউয়ের ও ফাত্তাল বলে আসছেন, তারা ভুল করে ইরান সীমান্তে ঢুকে পড়েছিলেন। চলতি বছরের সেপ্টেম্বরে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আদালত ৫ বিলিয়ন রিয়ালের (৪ লাখ ডলার) বিনিময়ে তাদের জামিন মঞ্জুর করেছে। বাউয়ের ও ফাত্তালের আইনজীবী মাসুদ শফি এর আগে জানান, "জামিনে তাদের মুক্তর ব্যাপারে আমরা বিচারবিভাগের কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় স্বাক্ষর পেয়েছি। তাদের মুক্তির পথে আর কোনো বাধা নেই।" বাউয়ের এবং ফাত্তালের সঙ্গে শারাহ শোর্ড নামের আরেক মার্কিন নাগরিককেও গ্রেপ্তার করেছিলো ইরান। কিন্তু গত বছর মানবিক কারণে ইরান তাকে জামিনে মুক্তি দিলে সে দেশে ফিরে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১৭ঘ.