২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'নৈতিক ভুল' করেছি: ট্রস-কান

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক প্রধান ডমিনিক ট্রস-কান নিউ ইয়র্কের হোটেল কর্মীর সঙ্গে তার যৌন কেলেঙ্কারিরর জন্য রোববার দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ওটা ছিলো 'নৈতিক ভুল'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 03:07 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

প্যারিস, ১৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক প্রধান ডমিনিক ট্রস-কান নিউ ইয়র্কের হোটেল কর্মীর সঙ্গে তার যৌন কেলেঙ্কারিরর জন্য রোববার দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ওটা ছিলো 'নৈতিক ভুল'। এজন্য সারা জীবন অনুতপ্ত থাকবেন বলে জানান কান। যৌন নিপীড়নের অভিযোগে গত মে মাসে নিউ ইয়র্কে আটক হওয়ার পর রোববার ফ্রান্সের টিএফআই টেলিভিশনে দেওয়া প্রথম সাক্ষাৎকারে স্ট্রস কান সেদিনের ঘটনা উল্লেখ করে এই ক্ষমা চান। তিনি বলেন, "এটা ছিলো নৈতিক ভুল। এর জন্য আমি মোটেও গর্বিত নই। বরং এর জন্য আমার দুঃখ হয়।" নিউইয়র্ক যৌন নির্যাতনের ওই ঘটনার পর স্ট্রস-কান আইইএমএফ প্রধান পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন এবং ফান্সের সম্ভাব্য প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর সুযোগ থেকেও তিনি ছিটকে পড়েন। নিউ ইয়র্কের ওই হোটেল কর্মী তার বিরুদ্ধে মামলা দায়ের করে। তবে পরে ওই কর্মীর বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহের কারণে অগাস্টে মামলা থেকে রেহাই পান স্ট্রস কান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫৩ঘ.