২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফির দুই ঘাঁটিতে তুমুল লড়াই

গাদ্দাফির দুই শক্তিশালী ঘাঁটি বনি ওয়ালিদ ও সির্ত শহরে তুমুল লড়াই চলছে। দুই শহরের দখল নিতে গাদ্দাফির অনুগত যোদ্ধাদের সঙ্গে লড়ছে এনটিসি বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

বনি ওয়লিদ, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ গাদ্দাফির দুই শক্তিশালী ঘাঁটি বনি ওয়ালিদ ও সির্ত শহরে তুমুল লড়াই চলছে। দুই শহরের দখল নিতে গাদ্দাফির অনুগত যোদ্ধাদের সঙ্গে লড়ছে এনটিসি বাহিনী। কিন্তু দু'জায়গাতেই গাদ্দাফি অনুগত যোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পড়েছে ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল (এনটিসি)'র যোদ্ধারা। বনি ওয়ালিদ শহরের চারপাশে নতুন করে হামলা শুরু করেছে গাদ্দাফি বাহিনী। শহরের উত্তরের গেটে অবস্থান নেওয়া শত্রপক্ষকে ঘায়েল করতে তারা মর্টার হামলা চালাচ্ছে এবং স্নাইপারদের কাজে লাগাচ্ছে। রোববার এনটিসি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে গাদ্দাফির অনুগতরা গোলা ছুড়েছে। দুপক্ষেও তুমুল লড়াইয়ে প্রচণ্ড বিস্ফোরণ আর মেশিনগানের শব্দে কেঁপে কেঁপে উঠছে শহর। গাদ্দাফির জন্ম শহর সির্ত ও মরু শহর সাবাতেও গাদ্দাফি বাহিনীর তুমুল প্রতিরোধের মুখে পড়ছে এনটিসি যোদ্ধারা। সির্ত দখলে নিতে এনটিসি যোদ্ধারা গাদ্দাফি অনুগতদের সঙ্গে রাস্তা রাস্তায় লড়াই করছে। তারা শহরের পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ তিন দিক থেকে লড়াই করছে এবং ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। শনিবার সির্তের পূর্ব দিকের হেরাবা শহর দখল করেছে এনটিসির যোদ্ধারা। পরে তাদের ঘাঁটি গাড়া একটি মসজিদে গাদ্দাফি অনুগত বাহিনীর প্রচণ্ড গোলা হামলার মুখে তারা পিছু হটে। কিন্তু রোববার আবারো নবদ্যোমে লড়াইয়ে নামে এনটিসি বাহিনী। শনিবারের লড়াইয়ে হতাহতের ঘটনা ঘটলেও রোববার হতাহতের কোনো খবর এ পর্যন্ত পাওয়া যায়নি। সির্তে স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক জানান, শনিবার লড়াইয়ে এনটিসির ১৬ যোদ্ধা ও এক অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছে। এছাড়া ৬২ জন আহত হয়েছে। সির্ত এ গাদ্দাফি বিরোধী বাহিনী কয়েকটি জায়গায় লড়াইয়ে এগুলেও শনিবার দখল করা শহরটি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে। যোদ্ধা আব্দুল রউফ আল মনসুরি বলেন, আমরা সির্ত এর ৫ শতাংশও দখলে নিতে পারিনি। কারণ আমরা কেবল ভেতরে যাচ্ছি আর আসছি। ওদিকে, বনি ওয়ালিদে এনটিসি বাহিনী একটি বিমানবন্দর এবং বড় একটি ঘাঁটি দখলের দাবি করেছে। তবে বিমানবন্দর দখলের লড়াই এখনো শেষ হয়নি বলে এএফপিকে জানিয়েছেন এক বিদ্রোহী যোদ্ধা। গাদ্দাফি বিরোধী শিবির কমান্ডর আবসালিম গ্নুনা রয়টার্সকে বলেন, "আমার সারা রাত লড়াই করেছি। চারদিক থেকে ৪০ কিলোমিটার জুড়ে আমরা শহরটি ঘিরে রেখেছি।" গাদ্দাফি সেনাবাহিনীর সাবেক যোদ্ধা বর্তমানে এনটিসি'র জামালি আল গারিয়ানি বলেন, "আমাদেরকে আরো সংগঠিত হতে হবে। কারণ আমরা এখন সংগঠিত নই।" তিনি আরো বলেন, "বনি ওয়ালিদকে মুক্ত করতে আমাদের ভারী অস্ত্রশস্ত্রের সঙ্গে পদাতিক বাহিনীও নিয়ে যেতে হবে। বর্তমানে বিশৃঙ্খল অবস্থা না হলেও আমাদের অনেক সেনারই অভিজ্ঞতা না থাকায় বিষয়টি সহজ নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮১৪ঘ.