২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মিশরে পার্লামেন্ট নির্বাচন নভেম্বরে'

মিশরে বহু প্রতিক্ষিত পার্লামেন্ট নির্বাচন আগামী ২১ নভেম্বর শুরু হবে বলে খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। হোসনি মুবারকবিহীন মিশরে এটিই হবে প্রথম নির্বাচন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 04:57 AM

Updated : 24 Aug 2022, 04:01 PM

কায়রো, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে বহু প্রতিক্ষিত পার্লামেন্ট নির্বাচন আগামী ২১ নভেম্বর শুরু হবে বলে খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। হোসনি মুবারকবিহীন মিশরে এটিই হবে প্রথম নির্বাচন। প্রবল গণ আন্দোলনের মুখে গত ১১ ফেব্র"য়ারি মুবারকের তিন দশকের শাসনের অবসান হয়। আন্দোলনকারীরা তখন থেকেই পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণার জন্য দেশটির অন্তবর্তীকালীন সামরিক কাউন্সিলের ওপর চাপ দিয়ে আসছিল। মিশরের নির্বাচন কমিশনের প্রধান আবদেল মোয়েজ ইব্রাহীমকে উদ্ধৃত করে দেশটির প্রভাবশালী দৈনিক আল-আহরামের এক প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টের নিু কক্ষের (প্রতিনিধি সভা) নির্বাচন হবে তিন ধাঁপে; ২১ নভেম্বর শুরু হয়ে চলবে ৩ জানুয়ারি পর্যন্ত। আর উচ্চকক্ষের (শুরা কাউন্সিল) নির্বাচন হবে ২২ জানুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত। অবশ্য মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনা বলছে, নির্বাচনের এই তারিখ এখনো চূড়ান্ত নয়। নির্বাচন কমিশন নভেম্বর থেকে জানুয়ারির মাধ্যে ভোট গ্রহণের একটি পরিকল্পনা ক্ষমতাসীন সামরিক কাউন্সিলের কাছে জমা দিয়েছে মাত্র। কাউন্সিলের একটি সূত্র জানিয়েছে, নির্বাচনের দিনক্ষণ শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১০৫০ ঘ.