আম্মান, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ায় হামা নগরীর কাছের একটি শহরে ঢুকে নিরাপত্তা বাহিনী গুলি চালিয়ে ৬ অধিবাসীকে হত্যা করেছে।
শুক্রবার জুমার নামাজের পর নিয়মিত সরকার-বিরোধী বিক্ষোভ দমন এবং তল্লাশি অভিযান চালাতে নিরাপত্তা বাহিনী সকাল সাড়ে ৬টার দিকে হিলফায়া এলাকায় ঢুকে এ ঘটনা ঘটায় বলে জানিয়েছে আন্দোলন কর্মীরা।
তারা জানায়, বাস-ট্রাকে করে মেশিনগান নিয়ে সেনা ও নিরাপত্তা পুলিশ হিলফায়ায় প্রবেশ করে। তারা দুঘণ্টা সেখানে থেকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে অধিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সেনারা গত সপ্তাহে হামার চারপাশে বড় ধরনের দমনাভিযান শুরু করেছে। তা বিস্তৃত হয়েছে পশ্চিমেও। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে সিরিয়ায় চলছে এ দমানাভিযান।
গত ২ দিনে সেনা ও সজোঁয়া যান অগ্রসর হয়েছে তুরস্ক সীমান্তবর্তী জাবাল আল-জাউইয়া এলাকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩১ঘ.
bdnews24