২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লোরিডায় নৈশক্লাবে গুলি, নিহত ২

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি নৈশক্লাবের বাইরে দুই অস্ত্রধারীর গুলিবর্ষণে দুজন নিহত ও ২২ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 08:15 AM

Updated : 24 Aug 2022, 03:57 PM

অরল্যান্ডো (ফ্লোরিডা), সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি নৈশক্লাবের বাইরে দুই অস্ত্রধারীর গুলিবর্ষণে দুজন নিহত ও ২২ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ফ্লোরিডার টামপা এলাকার দক্ষিণে পালমেট্টো শহরের 'ক্লাব এলিট'র বাইরে শনিবার ভোরে ঘটনাটি ঘটে। ওই সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে স্থানীয়রা জানায়। অস্ত্রধারীরা আধা-স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে বলে পুলিশ সন্দেহ করছে। ক্লাবটির ব্যবস্থাপনার সাথে জড়িত একজন বলেন, "মারা যাওয়ার ভয়ে আমি মেঝেতে শুয়ে ছিলাম। আমার দুপাশে দুজন লোকের এক জন মারা যায়, আর অন্য জনের মাথার পেছনে গুলি লাগে।" পুলিশ জানিয়েছে, হামলাকারী দুজন ক্লাবটির বাইরে থাকলেও খোলা দরজা দিয়ে গুলি ভেতরে ঢোকে। এতে ক্লাবের ভেতরে থাকা লোকজন হতাহত হয়। তবে নিহত ট্রায়ন গফ (২৫), যাকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে, হামলার সময় ক্লাবের বাইরে ছিলেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। টুইন টাওয়ারে হামলার দশম বর্ষপূর্তির একদিন আগে এ ঘটনার সঙ্গে কোনো জঙ্গি সম্পৃক্ততা রয়েছে কি না, তা জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১৪১৩ ঘ.