ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের উত্তরখণ্ড রাজ্যে এক বাস দুর্ঘটনায় অন্ততপক্ষে ১৫ জনের প্রাণহানি ঘটেছে। পুলিশসূত্রে এ খবর জানা গেছে।
রোববার যাত্রীবাহী ওই বাসটি কাতিয়াল থেকে রাজ্যের রাজধানী দেরাদুনে যাওয়ার পথে টনস নদীতে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে বলে বিবিসি জানায়।
এখনো পর্যন্ত দুর্ঘটনায় আটজন যাত্রী নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারীরা তাদের খোঁজে তৎপরতা চালাচ্ছেন বলে পুলিশ জানিয়েছে।
ভারতে বাস দুর্ঘটনা খুব সাধারণ ঘটনা। সাধারণত দুর্বল ব্যবস্থাপনা ও বেপরোয়াভাবে চালানোর জন্য এসব দুর্ঘটনা ঘটে। এতে প্রতিবছর দেশটিতে হাজার হাজার মানুষ মারা যায়।
চলতি বছরের জানুয়ারিতে উত্তরখণ্ডে অপর এক বাস দুর্ঘটনায় ২২ জন মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৪৩ ঘ.
bdnews24