পেশোয়ার, পাকিস্তান, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে প্রায় ২৫ জন কিশোরকে অপহরণের দায় শিকার করেছে তালিবান।
দেশটির সংঘাতপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলে সেনা বাহিনীকে সহায়তা করার অপরাধে জঙ্গিরা ওইসব উপজাতীয় লোকদের শাস্তি দিতে তাদের সন্তানদের অপহরণ করে।
পাকিস্তানের কর্মকর্তারা শুক্রবার জানায়, ভুলবশত ওই ছেলেগুলো পাকিস্তান সীমান্ত অতিক্রম করায় আফগান জঙ্গিরা তাদের অপহরণ করে। বুধবার উপজাতীয় এলাকা বাজাউরে তারা ভ্রমণে গিয়েছিল।
পাকিস্তানে তালিবান মুখপাত্র এহসান্নুল¬াহ এহসান জানান, তারা ছেলেগুলোকে ধরেছে এবং বাজাউরের জঙ্গিরা তাদের ভাগ্য নির্ধারণ করবে।
রয়টার্সকে তিনি বলেন, "তাদের বাবা-মা ও উপজাতীয় বয়োজ্যাষ্ঠরা সরকারকে সহায়তা করা এবং আমাদের বিরূদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ায় আমরা তাদের অপহরণ করেছি।"
তালিবান মুখপাত্র কোথা থেকে কথা বলেছেন তা জানা যায়নি।
পাকিস্তানি কর্মকর্তা জানান, তারা ২০ থেকে ২৫ জন ছেলেকে অপহরণ করেছে। কিন্তু তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা তিনি জানাননি।
বাজিউরের শীর্ষ সরকারী কর্মকর্তা ইসলাম জেব বলেছেন, ২৫ জন ছেলে নির্খোজ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/পিডি/১৯১৭ ঘ.
bdnews24