২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাইকে চড়ে পুতিনের নির্বাচনী প্রচার শুরু

রাশিয়ার প্রধানমন্ত্রী ভ­¬াদিমির পুতিন সোমবার বাইকে চড়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিন চাকার হার্লে ডেভিডসন বাইকে চড়ে এক গাড়িবহরের নেতৃত্ব দেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2011, 02:10 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

নভোরোসিস্ক, রাশিয়া, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার প্রধানমন্ত্রী ভ­¬াদিমির পুতিন সোমবার বাইকে চড়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিন চাকার হার্লে ডেভিডসন বাইকে চড়ে এক গাড়িবহরের নেতৃত্ব দেন তিনি। কালো পোশাক পরা ৫৮ বছর বয়সী পুতিন বাইক বহরের আরোহীদের সম্বোধন করেন 'ভাই' বলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে নভোরোসিস্ক শহর মুক্ত হওয়ার দিনটি উদযাপন করতে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি এ নির্বাচনী প্রচার শুরু করেন। পুতিন বলেন, "ভাই, আমি তোমাদের কিছু বলতে চাই। তোমরা অতীতের সেই বীরদের ভোলনি। তোমরা মহান। বাইকে চড়ে তোমরা শুধু মজাই করছো না বরং এর মধ্য দিয়ে দেশপ্রেমের সম্মিলন ঘটিয়েছো।" ডিসেম্বরে রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টি দুই-তৃতীয়াংশ আসন পাবে বলে আশা করছে। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ৪ ডিসেম্বর এ নির্বাচনের তারিখ নির্ধারণ করে সোমবার ডিক্রি জারির পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারাভিযান শুরু করলেন পুতিন। ডুমা নির্বাচনের মধ্য দিয়েই রাশিয়ায় ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনের পট প্রস্তুত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০১ঘ.