২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনার প্রস্তাব গাদ্দাফির

লিবিয়ার পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে একথা জানিয়েছেন গাদ্দাফির মুখপাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2011, 10:12 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে একথা জানিয়েছেন গাদ্দাফির মুখপাত্র। এপি বার্তা সংস্থাকে মুখপাত্র মুসা ইব্রাহিম বলেন, আলোচনায় নেতৃত্ব দেবেন গাদ্দাফির ছেলে সাদি। গাদ্দাফি এখনো লিবিয়াতেই আছেন বলেও জানান তিনি। তবে তিনি কোথায় আছেন তা জানান নি মুসা। বিবিসি'র সাংবাদিক জন লিয়েন বলেন, গাদ্দাফির আলোচনায় বসার নতুন প্রস্তাব তার পতনের লক্ষণ বলেই মনে করা হচ্ছে। ওদিকে, লিবিয়ার বিদ্রোহীরা জানিয়েছে, রোববার ত্রিপোলিতে জ্বালানি ও পানির সরবরাহ শুরু হচ্ছে। তবে গাদ্দাফির অনুগতরা এ পানিতে বিষ মিশিয়ে দিতে পারে বলে আশঙ্কা করছে তারা। সময় যতই গড়াচ্ছে ত্রিপোলিতে ততই হত্যাযজ্ঞের নজির পাওয়া যাচ্ছে। ত্রিপোলির একটি সামরিক ঘাঁটির পাশের একটি গুদামে ৫০টিরও বেশি অগ্নিদগ্ধ মৃতদেহ পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫১৯ ঘ.