ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- বিয়ে এবং বিচ্ছেদ উভয়ক্ষেত্রেই ওজন বাড়ার সম্পর্ক রয়েছে বলে সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে।
আমেরিকান সোসিওলজিক্যাল এসোসিয়েশনের উদ্যোগে গবেষণাটি পরিচালিত হয় বলে বিবিসি জানায়।
১০ হাজার ৭১ জন মানুষের ওপর চালানো গবেষণা ফলাফলে এ বিষয়টি উঠে আসে বলে জানা যায়।
বিয়ের প্রথম দুবছরেই ওজন বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একইভাবে বিয়ে-বিচ্ছেদের পরবর্তী দুই বছরও ওজন বাড়ার সম্ভাবনা প্রবল।
নারীদের ক্ষেত্রে বিয়েপরবর্তী ওজন অল্প বাড়ার আশঙ্কা ৩৩ শতাংশ আর বেশি ওজন হওয়ার আশঙ্কা ৪৮ শতাংশ। পুরুষদের ক্ষেত্রে ওজন অল্প বৃদ্ধির আশঙ্কার হার ২৮ শতাংশ ।
বিয়ে-বিচ্ছেদের পর নারীদের ক্ষেত্রে ওজন অল্প বাড়ার আশঙ্কা ২২ শতাংশ আর পুরুষদের ক্ষেত্রে ২১ শতাংশ বলে গবেষণায় জানা গেছে।
১৯৮৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত গবেষণাটি চালানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৬৩১ ঘ.
bdnews24