২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সিরিয়ার দমনাভিযান মানবতার বিরুদ্ধে অপরাধের সামিল'

সিরিয়ায় দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ দমনাভিযান, কম করে হলেও ১৯০০ মানুষ হত্যা মানবতার বিরুদ্ধে অপরাধের সামিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তদন্তকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 01:34 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

জেনেভা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ায় দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ দমনাভিযান, কম করে হলেও ১৯০০ মানুষ হত্যা মানবতার বিরুদ্ধে অপরাধের সামিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তদন্তকারীরা। বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার পরিষদ এক প্রতিবেদনে বলেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের বিরুদ্ধে বিক্ষোভ দমনে ট্যাংক, গ্রেনেড, নিশানাবিদ, ভারী মেশিনগান ও হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। জেনেভায় ৪৭-সদস্যের এ ফোরাম সোমবার সিরিয়া পরিস্থিতি নিয়ে বিশেষ অধিবেশনে বসবে। এত বলা হয়, "তদন্ত মিশন বসামরিক জনগণের ওপর ব্যাপক ও ধারাবহিক হামলার ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের আলামত খুঁজে পেয়েছে যা মানবতার বিরুদ্ধে অপরাধের সামিল।" মধ্য মার্চ থেকে মধ্য জুলাইয়ের ঘটনাগুলোর ওপর ভিত্তি করে প্রতিবেদনটি রচনা করা হয়েছে। তদন্তকারী দলটি সিরিয়ায় প্রবেশের অনুমতি না পাওয়ায় ওই অঞ্চলের ভূক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নেয়। সিরিয়া সরকারের বিভিন্ন স্তরের কমপক্ষে ৫০টি অপরাধের তালিকা একত্রিত করে তৈরি প্রতিবেদনটি ভবিষ্যতে বিচারের সময় ব্যবহার করা হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯৩১ঘ.