২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ২২ জন নিহত

আফগানিস্তানে তিনটি আলাদা বোমা বিস্ফোরণে ২২ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 09:31 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

হেরাত, আফগানিস্তান, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ আফগানিস্তানে তিনটি আলাদা বোমা বিস্ফোরণে ২২ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। হেরাত প্রদেশে বৃহস্পতিবার রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২০ জন বাসযাত্রী নিহত হন, আহত হন ১২ জন। প্রাদেশিক পুলিশ প্রধানের মুখপাত্র নূর খান নিকজাদ একথা জানিয়েছেন। হেরাত প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মহিউদ্দিন নুরি জানান, দুটি মিনিবাস স্থল মাইন বা রাস্তার পাশে পেতে অন্য কোনো বোমার বিস্ফোরণে বিধ্বস্ত হয়েছে বলে মনে হচ্ছে। নুরি আরো জানান, ওই এলাকায় আরেকটি বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। ওদিকে, ন্যাটো নেতৃত্বাধীন 'ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিট্যান্স ফোর্স' (আইএসএএফ)'র মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ওয়েনি পেরি জানান, পূর্বাঞ্চলের পাকতিয়া প্রদেশে ন্যাটো পরিচালিত একটি ঘাঁটির প্রবেশ মুখে আত্মঘাতী বোমা হামলায় দুই আফগান নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন। পেরি বলেন, "বিস্ফোরণ ঘটনার তদন্ত চলছে। তবে আইএসএএফ এর কেউ হতাহত হয়নি।" এদিকে, তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বোমা হামলার দায়িত্ব স্বীকার করে বলেন, ৭০ বছর বয়সী আত্মঘাতীর হামলায় ২৭ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৫৩৩ ঘ.