জেরুজালেম, অগাস্ট ১৭ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মধ্যপ্রাচ্যের টেলিভিশন চ্যানেল আল জাজিরার আফগান ব্যুরো প্রধানকে আটক করেছে ইসরায়েল।
ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর হয়ে জর্ডানে যাওয়ার সময় সমিরকে আটক করার এক সপ্তাহ পর ইসরায়েলের এক সামরিক আদালতে তাকে হাজির করা হয়।
ফিলিস্তিনের নাবলুস শহরে নিজের পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলেন সমির।
সমিরের সাথে হামাসের সম্পর্কের অভিযোগে ফিলিস্তিনের নাগরিক সমির আলায়িকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার টিভি চ্যানেলটি জানায়। আল জাজিরা তাৎক্ষণিকভাবে সমিরকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।
ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তা সমিরকে গ্রেপ্তার ও আদালতে হাজির করার বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
ইসরায়েল ও ফিলিস্তিনে আল জাজিরা কার্যালয়ের প্রধান ওয়ালিয়েদ আল-ওমারি জানান, সমিরের বিরুদ্ধে হামাসের সশস্ত্র বাহিনীর সাথে যোগাযোগ করার অভিযোগ এনেছে সামরিক আদালত।
আদালতে হাজির করার সময় ধারণকৃত এক ভিডিও ফুটেজে দেখা যায়, সমির বলছেন, "যেমনটা দাবি করা হচ্ছে আমার মনে হয় ইসরায়েলের ক্ষতি হতে পারে এমন কিছুই ঘটে নি বা আমার কাজের সঙ্গে এ অঞ্চলের কোনো সম্পর্ক নেই।"
এই ভিডিও ফুটেজ আল জাজিরায় স
bdnews24