রিও ডি জেনেইরো, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিলে বন্দুকধারীদের গুলিতে এক বিচারক নিহত হয়েছেন।
নিহত বিচারকের নাম প্যাট্রিসিয়া ল্যুরিভাল অ্যাসিওলি। বৃহস্পতিবার ব্রাজিলের রিও ডি জেনেইরোর নিতেরোই শহরে নিজ বাড়ির সামনে মুখোশপরিহিত বন্দুকধারীরা তার ওপর গুলি চালায়।
অপরাধ চক্রের সদস্য ও দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করা মধ্য দিয়ে তিনি আলোচিত ও খ্যাতিমান হয়ে ওঠেন।
প্যাট্রিসিয়া ল্যুরিভালের পরিবার জানায়, বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি পাওয়ার পরও তিনি পুলিশি প্রহরা গ্রহণ করেন নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ির সামনে গাড়ি থেকে নামার ঠিক পরমুহূর্তেই বন্দুকধারী মটরসাইকেল আরোহীরা ল্যুরিভালকে লক্ষ করে গুলি চালায়।
ল্যুরিভাল তিন সন্তানের জননী।
৪৭ বছর বয়সী ওই বিচারকের শরীরে ১৬ টি গুলি করা হয় বলে জানানো হয়। শুক্রবার নিতেরোই-এ তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে।
তার হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ব্রাজিলের সুপ্রিম কোর্ট একে গণতন্ত্র ও আইনের শাসনের ওপর হামলা বলে অভিহিত করেছে।
ব্রাজিল ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ ও ২০১৬ সালের অলিম্পিক গেমসের আয়োজক। এ কারণে দেশটির আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য অপরাধবিরোধী তৎপরতা বাড়িয়েছে র্র্কতৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০১৭ ঘ.
bdnews24