২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই কোরিয়ার পাল্টাপাল্টি গোলা বিনিময়

উত্তর ও দক্ষিণ কোরিয়া বুধবার ইয়ংপেয়ং দ্বীপের কাছে বিরোধপূর্ণ সমুদ্রসীমায় পাল্টাপাল্টি গোলাবর্ষণ করেছে। উত্তর কোরিয়া প্রথমে গোলা ছুড়লে এর জবাবে দক্ষিণ কোরিয়া গোলা ছোড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2011, 07:11 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

সউল, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর ও দক্ষিণ কোরিয়া বুধবার ইয়ংপেয়ং দ্বীপের কাছে বিরোধপূর্ণ সমুদ্রসীমায় পাল্টাপাল্টি গোলাবর্ষণ করেছে। উত্তর কোরিয়া প্রথমে গোলা ছুড়লে এর জবাবে দক্ষিণ কোরিয়া গোলা ছোড়ে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানান, পীত সাগরে দক্ষিণের ইয়ংপেয়ং দ্বীপে তিনটি গোলা পড়েছে। পরে আরো কয়েক রাউন্ড গোলা ছোড়া হয়। তবে সীমান্তের কোথায় এ গোলা পড়েছে তা স্পষ্ট জানা যায়নি। গত বছর নভেম্বরে ইয়ংপেয়ং দ্বীপে উত্তর কোরিয়ার গোলা হামলায় ৪ জন নিহত হয়েছিলো। তবে বুধবারের ঘটনা সম্পর্কে দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা বলছেন, উত্তর কোরিয়া পশ্চিম উপকূলে মহড়া চালানোর কারণে এ গোলা এসে পড়তে পারে। তবে দক্ষিণ কোরিয়ার টেলিভিশন সংবাদে বলা হয়েছে, সমুদ্রসীমানা নিয়ে বিরোধের জেরে দ্বীপের কাছাকছি গোলা ছোড়া হয়েছে। এ ব্যাপারে উত্তর কোরিয়ার কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত বছর ইয়ংপেয়ং এ উত্তর কোরিয়ার গোলা হামলার চটজলদি জবাব দিতে ব্যর্থতার জন্য দক্ষিণ কোরিয়া সমালোচনার শিকার হয়। তারপর থেকেই উত্তরের কোনোরকম গোলার ত্বরিত পাল্টা জবাব দিতে শুরু করেছে দক্ষিণ কোরিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/০০০৬ঘ.