২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিনজিয়াং-এ সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান

চীনের জিনজিয়াং প্রদেশের শীর্ষ কর্মকর্তারা সন্ত্রাসী ও ধর্মীয় চরমপন্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়েছে। সোমবার প্রাদেশিক সরকার এ আহ্বান জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 09:39 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

বেইজিং, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের জিনজিয়াং প্রদেশের শীর্ষ কর্মকর্তারা সন্ত্রাসী ও ধর্মীয় চরমপন্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়েছে। সোমবার প্রাদেশিক সরকার এ আহ্বান জানায়। জিনজিয়াং প্রদেশে বেশ কয়েকটি হামলার পর এ আহ্বান জানানো হল। জিনজিয়াং-এর প্রাদেশিক সরকার প্রধান ঝ্যাং চুনসিয়ান জানান, উত্তেজনা সৃষ্টিকারীদের কোনো ক্ষমা নেই। জুলাইতে কাশগারে দুটি হামলায় অন্তত ১৪ জন নিহত ও ৪২ জন আহত হয়। এ ঘটনার জন্য কর্তৃপক্ষ ইসলামি চরমপন্থীদের দায়ী করে। আঞ্চলিক সরকারের ওয়েব সাইট ঝ্যাংয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, "সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ড কমাতে হলে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।" শুক্রবার দলীয় নেতাদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ঝ্যাং একথা বলেছেন বলে ওয়েব সাইটে জানানো হয়েছে। উইগুর অঞ্চলে সহিংসতা জাতিগত উত্তেজনার জন্ম দিলে অগাস্টের শুরুতে কাশগারের মধ্যাঞ্চল ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এর আগে ২০০৯ সালে জুলাইয়ে আঞ্চলিক রাজধানী উরুমচিতে হ্যান চাইনিজ ও উইগুরদের মধ্যকার সহিংসতায় প্রায় ২ শ' মানুষের প্রাণহানি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫৩২ ঘ.