২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ন্যাটোর বিমান হামলায় এক পরিবারের ৮ জন নিহত

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের নাদ আলি জেলায় ন্যাটোর বিমান হামলায় এক পরিবারের আটজন নিহত হয়েছে। জেলা পুলিশ প্রধান শনিবার একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 09:54 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

লস্কর গা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের নাদ আলি জেলায় ন্যাটোর বিমান হামলায় এক পরিবারের আটজন নিহত হয়েছে। জেলা পুলিশ প্রধান শনিবার একথা জানায়। নাদ আলির পুলিশ প্রধান শিদি খান জানান, শুক্রবার বিকেল তিনটার দিকে জঙ্গিরা ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগী বাহিনী (আইএসএএফ)'র ওপর হামলা চালালে ওই বিমান হামলা চালানো হয়। তিনি জানান, পরিবারটি উরুগজান প্রদেশের সহিংসতা থেকে বাঁচতে পালিয়ে এখানে এসেছিল। যৌথ বাহিনীর টহল হামলার মুখে পড়লে বিমান হামলা চালানো হয়েছে বলে স্বীকার করেছে আইএসএএফ। আইএসএএফ মুখপাত্র বলেন, "জঙ্গিরা বেসামরিকদের জিম্মি হিসেবে ধরে রেখেছে যৌথবাহিনীর কাছে এমন তথ্য ছিল। বিমান হামলার সময় তাদেরকে সামনে দেয়া হয়েছিল।" তিনি আরো জানান, যৌথ বাহিনীর সদস্যরা স্থানীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছে এবং আইএসএএফ বিষয়টি খতিয়ে দেখছে। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তানে তালেবান নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার পর এ বছরের প্রথম ছয়মাসে সবচেয়ে বেশি বিদেশি সেনা ও বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। ন্যাটোর বিমান হামলায় বেসামরিকদের হতাহতের বিষয়টি নিয়ে আফগান সরকার ও পশ্চিমা বিশ্বের দেশগুলোর সাথে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫৫০ ঘ.