২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করাচিতে সহিংসতায় নিহত ৩১

পাকিস্তানের করাচিতে সোমবার থেকে চলমান সহিংসতায় অন্তত ৩১ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, আগস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের করাচিতে সোমবার থেকে চলমান সহিংসতায় অন্তত ৩১ জন নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার গুলিতে ১১ জন নিহত হয়েছে। এর আগের দিন নিহত হয়েছে ২০ জন। সংঘর্ষ এবং হত্যাকাণ্ডে জুলাইয়ে করাচিতে ২শ মানুষ নিহত হয়েছে। বিবিসি এ খবর দিয়েছে। পাকিস্তানের প্রধান রাজনৈতিক দলগুলোর সমর্থনপুষ্ট সশস্ত্র গ্র"পগুলোকেই এর জন্য দায়ী করা হচ্ছে। পুলিশ বলছে, এই গ্র"পগুলো নিয়ন্ত্রণ করছে অপরাধী চক্র। তবে সমালোচকরা বলছেন, পাকিস্তানের ক্ষমতাসীন কোয়ালিশন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইচ্ছুক বলে মনে হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেছেন, করাচি সন্ত্রাসের দৌরাত্ম এবং রক্তক্ষয়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবে সরকার শান্তি ফেরাতে যথাসম্ভব চেষ্টা করে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১৩৪ঘ.