ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেনেজুয়েলা কর্তৃপক্ষ ৪০ ভাগ কারাবন্দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়েছে।
কারাগারের ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দি থাকায় ভেনেজুয়েলা এই পরিকল্পনা কার্যকর করতে পারে বলে বিবিসি জানায়।
দেশটির নতুন কারামন্ত্রী আইরিশ ভ্যারেলা জানান, লঘু অপরাধের অভিযোগে আটক প্রায় ২০ হাজার বন্দিকে শর্তসাপেক্ষে ছেড়ে দেয়া হতে পারে।
সমাজের জন্য বিপজ্জনক নয় এমন অপরাধীদের কারাগারের বাইরে তাদের সাজা ভোগ করতে দেয়া হবে বলে তিনি জানান।
ভেনেজুয়েলার এল রোদেও কারাগারে এক সংঘর্ষে ২৫ জনেরও বেশি বন্দির মৃত্যুর হওয়ার মাস খানেক পর এ ঘোষণা দেয়া হল।
ভ্যারেলা বলেন, "ভেনেজুয়েলার ৫০ হাজার কারবন্দির ২০ হাজারেরই কারাগারে থাকার দরকার নেই।"
সেইসঙ্গে তিনি আরো জানান, কোন কোন কারাবন্দিকে শর্তসাপেক্ষ মুক্তি দেওয়া যেতে পারে তা চলতি সপ্তাহেই খতিয়ে দেখার কাজ শুরু হবে।
ভ্যারেলা আরো বলেন, "ভেনেজুয়েলার জনগণকে প্রতিশ্র"তি দিচ্ছি, নেকড়েগুলোকে আমরা ছেড়ে দেবো না। তবে সমাজের জন্য বিপজ্জনক নয় এমন বন্দিও রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৪৫ ঘ.
bdnews24