২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামে জুতা কারখানায় আগুন, নিহত ১৭

ভিয়েতনামে একটি জুতা তৈরির কারখানায় আগুন লেগে অন্ততপক্ষে ১৭ জন মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2011, 08:24 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিয়েতনামে একটি জুতা তৈরির কারখানায় আগুন লেগে অন্ততপক্ষে ১৭ জন মারা গেছে। পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি শনিবার এ খবর জানায়। দেশটির উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাই পোং এর ওই কারখানায় আগুন লাগার ঘটনায় ২১ জন আহত হয়েছে। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ব্যক্তি বুই তি দেমকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, কারখানার ছাদে ওয়েল্ডিং মেশিনে কাজ করার সময় অগ্নিস্ফূলিঙ্গ থেকে আগুন লেগেছে। আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন দ্রব্যাদি ছাদ থেকে পড়ার ফলে বের হাওয়ার পথ বন্ধ হয়ে যায় এবং ভেতরে অনেকে আটকা পড়ে মারা যায়। আগুনের কারণে কারখানাটির প্রধান প্রবেশপথ বন্ধ হয়ে যায়। অন্য আর কোনো পথও ছিল না। নিহতদের মধ্যে ১০ জনই নারী বলে জানা গেছে। কারখানার মালিককে গ্রেপ্তার করা হয়েছে বলে ভিয়েতনামের স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪০০ ঘ.