২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে জঙ্গি হামলায় নিহত ১৯

আফগানিস্তানের উরুজগান প্রদেশে বৃহস্পতিবার আত্মঘাতী হামলাকারীদের বোমা ও বন্দুক হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 02:05 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

কান্দাহার, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের উরুজগান প্রদেশে বৃহস্পতিবার আত্মঘাতী হামলাকারীদের বোমা ও বন্দুক হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩৫ জন। জঙ্গিরা উরুজগানের রাজধানী তিরিন কোট শহরে বিভিন্ন সরকারি ভবনে হামলা চালায় বলে জানিয়েছেন জনস্বাস্থ্য কর্মকর্তারা। প্রায় ছয়মাসের মধ্যে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা। তালেবানরা হামলার দায় স্বীকার করেছে। সম্প্রতি উরুজগান প্রদেশের সাবেক এক গভর্নরসহ বেশ কয়েকজন প্রভাবশালী আঞ্চলিক নেতা বন্দুকধারীদের হামলায় নিহত হওয়ার পর নতুন করে এ হামলা হলো। বৃহস্পতিবারের হামলায় তিনটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ এবং পুলিশের সঙ্গে বন্দুকধারীদের লড়াই হয়েছে। ছয়জন মতো আত্মঘাতী হামলাকারী তিরিন কোট এ প্রাদেশিক গভর্নর এবং পুলিশ প্রধানের দপ্তরে হামলা চালায়। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র একথা জানিয়েছেন। উরুজগানের স্বাস্থ্য বিভাগের প্রধান খান আগা নেহাখিল বলেছেন, "হামলায় ১৯ জন নিহত হয়েছে।" তিনি আহতের সংখ্যা ৩৭ উল্লেখ করেন। ওদিকে, বিবিসি স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিহত ২২ এবং আহতের সংখ্যা ৪০ বলে জানিয়েছে। নিহতদের মধ্যে বিবিসি'র একজন সাংবাদিক রয়েছে বলেও খবরে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০২ ঘ.