ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনে একটি মহাসড়কে বাসে আগুন লেগে ৪১ যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে।
রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম শুক্রবার এ খবর জানায়।
জিনহুয়া সংবাদ সংস্থা জানায়, হেনান প্রদেশের জিয়াং শহরের এই দুর্ঘটনা থেকে বাসচালক ও ছয় যাত্রী বেঁচে গেছেন।
জিনহুয়া জানায়, বাসটিতে ৩৫ টি স্লিপার বাথ ছিল। কিন্তু বাসটি অতিরিক্ত যাত্রী বহন করছিল।
বাসে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো পর্যন্ত কোনোকিছু জানা না গেলেও এটি বিপজ্জনক মালামাল বহন করছিল বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।
বাসের অভ্যন্তরে নিহতদের দেহগুলো পুড়ে অঙ্গার হয়ে গেছে। এখন ডিএনএ পরীক্ষার মাধ্যমেই কেবল তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব বলে পুলিশ কর্মকর্তারা জানান।
চীনের স্থানীয় সময় বিকাল চারটায় (বাংলাদেশ সময় দুপুর ২ টা) এ দুর্ঘটনাটি ঘটে।
চীনের সড়ক যোগাযোগ নিরাপত্তা ব্যবস্থা খুবই নাজুক। ২০০৯ সালে দেশটিতে ৭০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫২৫ ঘ.
bdnews24