ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তন ভবিষ্যৎ শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক কর্মকর্তা।
জাতিসংঘ জলবায়ু কর্মসূচির জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যাশিম স্টেইনারের বরাত দিয়ে বিবিসি জানায়, জলবায়ুর এ পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ বাড়িয়ে দেবে।
হর্ন অব আফ্রিকার দেশ সোমালিয়ার কিছু অংশে জাতিসংঘ দুর্ভিক্ষ ঘোষণা করার পরই তিনি এ হুঁশিয়ারি দিলেন।
প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়ার ঘটনা সামনের দশকগুলোতে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন স্টেইনার।
তিনি সোমালিয়ার মতো সা
bdnews24