ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউজ অব দ্য ওয়ার্ল্ডের ফোন হ্যাকিং কেলেঙ্কারি নিয়ে ব্রিটিশ সংসদীয় কমিটির শুনানিতে হামলার শিকার হয়েছেন রুপার্ট মার্ডক। তবে ফোনে আড়ি পাতার ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি।
এ অভিযোগের শুনানির জন্য মঙ্গলবার ছেলে জেমসকে নিয়ে পার্লামেন্ট কমিটির বৈঠকে হাজির হন নিউজ কর্পোরেশনের প্রধান রপার্ট। যারা ভয়েসমেইল চুরির শিকার হয়েছেন তাদের কাছে শুনানির শুরুতেই ক্ষমা চেয়ে নেন ৮০ বছর বয়সী এই ব্যবসায়ী। ফোন হ্যাকিংয়ের জন্য গভীর দুঃখ প্রকাশ করে ক্ষমা চান ৩৮ বছর বয়সী জেমসও।
প্রায় আড়াই ঘণ্টা শুনানির পর এক পর্যায়ে দর্শকসারি থেকে এগিয়ে এসে বিক্ষুব্ধ একজন রুপার্টের দিকে 'কাস্টার্ড পাই' ছুড়ে মারেন। পাশে বসা জেমস এ সময় উঠে দাঁড়ালে পুলিশ এগিয়ে গিয়ে তাকে আটকায়। রুপার্টের পেছনে বসা তার স্ত্রী ওয়েন্ডি ডেং (৪২) এ সময় হামলাকারীকে চড় মারতে যান।
এই হট্টগোলের মধ্যে শুনানি বন্ধ করে দেওয়া হয়। রুপার্টকে সরিয়ে নেওয়া হয় এবং প্রশ্নোত্তরপর্ব প্রায় ১০ মিনিট বন্ধ থাকে। বিশ্বের কোটি কোটি মানুষ টেলিভিশনে সরাসরি এই ঘটনা প্রত্যক্ষ করে।
দশ মিনিট পর শুনানি আবার শুরু হলে কমিটির চেয়ারম্যান এই অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। এমন ঘটনার পরও প্রশ্নোত্তরে অংশ নিতে রাজি হওয়ায় রুপার্টকে ধন্যবাদ জানান এক এমপি।
ব্রিটেনের জনপ্রিয় ট্যাবলয়েড সাপ্তাহিক নিউজ অব দ্য ওয়ার্ল্ডের কর্মীরা হাজার হাজার মানুষের 'ভয়েস মেইল' চুরি করছেন- এমন অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে স
bdnews24