ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ চূড়ান্ত হওয়ার পর এখন শপথের দিন গুণছেন হিনা রব্বানি। দেশটির প্রায় ছয় যুগের ইতিহাসে তিনিই হচ্ছেন প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিনা রব্বানীর নাম চূড়ান্ত করে তার শপথ অনুষ্ঠানের জন্য সোমবারই প্রেসিডেন্ট আসিফ আলি খান জারদারির কাছে প্রস্তাব পাঠান প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।
পাকিস্তানের দৈনিক ডন জানায়, নতুন পররাষ্ট্রমন্ত্রীর শপথ অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করতে কাজ করছে প্রেসিডেন্টের সচিবালয়।
প্রেসিডেন্ট জারদারি মঙ্গলবারই আফগানিস্তান সফরে যাচ্ছেন। বৃহস্পতিবার সেখান থেকে ফেরার পরই হিনা রব্বানিকে শপথ করাতে পারেন তিনি।
ধারণা করা হচ্ছে, ২৪ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে হিনার শপথ হবে। এরপরই মন্ত্রীপর্যায়ের একটি বৈঠকে যোগ দিতে ভারতের নয়াদিল্লি রওনা হবেন তিনি।
গত ফেব্র"য়ারিতে মন্ত্রিসভায় রদবদলে শাহ মেহমুদ কোরেশি দায়িত্ব হারানোর পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর পদটি শূন্য ছিলো।
আর এ সময়ে আল কায়দা নেতার ওসামা বিন লাদেনের মৃত্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। ফলে প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিনার পথের শুরুটাই কঠিন হয়ে গেলো। হিনার পাশাপাশি দক্ষিণ এশিয়ায় এখন বাংলাদেশের পরারাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন এক জন নারী।
হিনা রব্বানি এতদিন গিলানির মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
পাঞ্জাবের মুলতানের একটি রাজনৈতিক পরিবারের সন্তান হিনার জন্ম ১৯৭৭ সালের ১৯ জানুয়ারি। হিনা লাহোর ইউনিভার্সিটি থেকে ব্যবস্থাপনা বিষয়ে
bdnews24