ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যুক্তরাজ্যের দক্ষিণ ইংল্যান্ডের লিঙ্কনশায়ারের শিল্প এলাকায় বুধবার এক বিস্ফোরণে পাঁচজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে।
তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায় নি বলে বিবিসি জানায়।
যুক্তরাজ্য পুলিশের এক মুখপাত্র বিবিসিকে বলেন, নাশকতার কারণে বিস্ফোরণটি ঘটেছে বলে তিনি মনে করছেন।
পুলিশ, অগ্নিনির্বাপণকর্মী ও অ্যাম্বুলেন্সকর্মীদের বুধবার সন্ধ্যা ছয়টার দিকে ঘটনাস্থলে ডেকে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৩২ ঘ.
bdnews24