২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফরাসি পুরস্কার গ্রহণ স্থগিত করলেন ঐশ্বরিয়া

মুম্বাইয়ে তিনটি বোমা বিস্ফোরণের সংবাদ শুনে দিল্লিতে ফরাসি এক সরকারি পুরস্কার গ্রহণ অনুষ্ঠান স্থগিত করেছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 07:47 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুম্বাইয়ে তিনটি বোমা বিস্ফোরণের সংবাদ শুনে দিল্লিতে ফরাসি এক সরকারি পুরস্কার গ্রহণ অনুষ্ঠান স্থগিত করেছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ে ১৫ মিনিটের মধ্যে তিনটি বোমা বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়। এদিন ফ্রান্স সরকারের পক্ষ থেকে দিল্লিতে ফরাসি দূতাবাসে 'নাইট অব দ্য অর্ডার অব আর্টস অ্যান্ড লেটার্স' পুরস্কার গ্রহণের জন্য শ্বশুর অভিষেক বচ্চনসহ পরিবারের সদস্যদের সঙ্গে দিল্লিতে অবস্থান করছিলেন ঐশ্বরিয়া। মুম্বাইয়ে বিস্ফোরণের খবর শোনার পর ঐশ্বরিয়া এনডিটিভিকে বলেন, "এখন উৎসবের সময় নয়। আমি ও আমার পরিবার মনে করি, অনুষ্ঠানটি স্থগিত করে অন্য কোনো এক সময়ে আয়োজনের জন্য ফরাসি রাষ্ট্রদূতকে অনুরোধ করাটা ঠিক হবে।" বিস্ফোরণের ঘটনায় দুঃখপ্রকাশ করে ঐশ্বরিয়া বলেন, "বিস্ফোরণের খবরে আমরা খুবই মর্মাহত। ক্ষতিগ্রস্তদের জন্য আমরা প্রার্থনা করছি। আমাদের ভারতীয়দের শক্ত হয়ে দাঁড়ানো উচিত এবং সন্ত্রাসবাদের হোতাদের বলা উচিত তোমরা আমাদের নাড়াতে পারবে না। ঐশ্বরিয়ার মা হতে যাওয়ার খবর জানাজানি হওয়ার পর এটা হতো তার দ্বিতীয়বারের মতো জনসমক্ষে আসা। তাই পুরস্কার অনুষ্ঠানে তার উপস্থিতি অনেকের কাছেই ছিলো আকাক্সিক্ষত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/০১৩৮ ঘ.