২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিস্কাইবি'র পুরো মালিকানা নিচ্ছেন না মার্ডক

ব্রিটেনের স্যাটেলাইট সম্প্রচারমাধ্যম বিস্কাইবির পূর্ণ মালিকানা নেওয়ার পরিকল্পনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মিডিয়া মুঘল রুপার্ট মার্ডকের নিউজ কর্পোরেশন। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 07:19 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

লন্ডন, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটেনের স্যাটেলাইট সম্প্রচারমাধ্যম বিস্কাইবির পূর্ণ মালিকানা নেওয়ার পরিকল্পনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মিডিয়া মুঘল রুপার্ট মার্ডকের নিউজ কর্পোরেশন। ব্রিটেনের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো মার্ডকের বিস্কাইবি (ব্রিটিশ স্কাই ব্রডকাস্টিং) পুরোপুরি কিনে নেওয়ার বিপক্ষে একজোট হওয়ার পর হাউজ অব কমন্সে প্রস্তাবটি নিয়ে ভোটের প্রস্তুতির মুখে অত্যন্ত লাভজনক এ পরিকল্পনা থেকে পিছু হটলেন তিনি। এর আগে ফোন হ্যাকিং কেলেঙ্কারির কারণে মার্ডকের ট্যাবলয়েড সাপ্তাহিকী নিউজ অফ দ্য ওয়ার্ল্ড বন্ধ হয়ে গেছে। নিউজ কর্পোরেশনের ডেপুটি চেয়ারম্যান চেজ ক্যারি বলেছেন, "এ পরিস্থিতিতে বিস্কাইবি কেনা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।" উল্লেখ্য, বিস্কাইবির ৩৯ শতাংশ মালিকানা রয়েছে নিউজ কর্পোরেশনের। এর মধ্যে রয়েছে স্কাই নিউজ এবং আরো বেশ কিছু লাভজনক টিভি চ্যানেল। নিউজ কর্পোরেশন আপাতত বিস্কাইবির মালিকানা এর চেয়ে আর বেশি বাড়াবে না বলেই জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২৩০৪ঘ.