২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ক্যান্সারে নারীর তুলনায় পুরুষের মৃত্যুহার বেশি'

যুক্তরাষ্ট্রে ক্যান্সার আক্রান্ত নারী-পুরুষের মধ্যে তুলনামূলকভাবে পুরুষদের মৃত্যুহার বেশি। দেশটির সাম্প্রতিক এক সরকারি গবেষণায় এ তথ্য প্রকাশ পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 10:09 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

লস এঞ্জেলস, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে ক্যান্সার আক্রান্ত নারী-পুরুষের মধ্যে তুলনামূলকভাবে পুরুষদের মৃত্যুহার বেশি। দেশটির সাম্প্রতিক এক সরকারি গবেষণায় এ তথ্য প্রকাশ পেয়েছে। জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট (এনসিআই) পরিচালিত এ গবেষণায় ১৯৭৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত ৩৬ ধরণের ক্যান্সারের ওপর প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, একজন নারীর বিপরীতে ঠোঁটের ক্যান্সারে মারা যায় ৫.৫ জন পুরুষ। কন্ঠনালীর ক্যান্সারে একজন নারীর বিপরীতে মারা যায় ৪ জন পুরুষ। আর ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে এ হার একজন নারীর বিপরীতে ২.৩ জন পুরুষ। এ ক্যান্সারে, নারী-পুরুষ, উভয়ের মৃত্যুহারই বেশি। জন্ম থেকেই পুরুষদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে এবং একেই নারীর তুলনায় ক্যান্সারে পুরষের মৃত্যুহার বেশি হওয়ার প্রধান কারণ মনে করেন এনসিআই'র 'ক্যান্সারের কারণ ও নিয়ন্ত্রণ এবং জেনেটিকস বিভাগ'র গবেষক এবং এই গবেষণাদলের অনুসন্ধান প্রধান মিশেল কুক। আমেরিকান ক্যান্সার সোসাইটির হিসেব অনুযায়ী, প্রতি ১৬ জন নারীর একজনের ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে আর পুরুষদের ক্ষেত্রে এ হার হলো প্রতি ১৩ জনে একজন। আমেরিকায় নারীর তুলনায় পুরুষের ক্যান্সার সনাক্ত হতেও দেরি হয় বলে জানান কুক। তিনি জানান, লিঙ্গ পার্থক্য কার্সিনোজিনের (ক্যান্সারের জন্য দায়ি পদার্থ) কাজে প্রভাব ফেলে। এর সাথে ধুমপান ও ভাইরাসজনিত সংক্রমণ এই পার্থক্য আরো বাড়িয়ে তোলে। এনসিআই'র গবেষকরা জানান, নারী-পুরুষের সংখ্যাহারের এ বৈষম্যের ক্ষেত্রে কোনো একক মূল কারণ নেই। বরং লক্ষণহীণ টিউমার বা ক্যান্সারে আক্রান্ত মানুষের স্বাস্থ্যপরীক্ষা না করা, অন্যান্য অসুস্থতা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার গ্রহণের প্রতি আক্রান্তদের উদাসীনতায়ও এ হার প্রভাবিত হয়। স