২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেকহাম-ভিক্টোরিয়ার ঘরে এবার মেয়ে এলো

তিন ছেলের পর এবার কন্যা সন্তানের বাবা-মা হলেন ফুটবলার ডেভিড বেকহাম ও সঙ্গীতশিল্পী ভিক্টোরিয়া বেকহাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 04:36 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন ছেলের পর এবার কন্যা সন্তানের বাবা-মা হলেন ফুটবলার ডেভিড বেকহাম ও সঙ্গীতশিল্পী ভিক্টোরিয়া বেকহাম। কন্যা সন্তানের বাবা হওয়ার অনুভূতি প্রকাশ করে ফেইসবুকে নিজের পৃষ্ঠায় বেকহাম লিখেছেন, "আমাদের কন্যা হারপার সেভেন বেকহামের জন্ম হওয়ার ঘোষণা দিতে পেরে আমি খুব গর্বিত এবং সুখী বোধ করছি।" যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের একটি হাসপাতালে স্থানীয় সময় সকাল ৭ টা ৫৫ মিনিটে ভিক্টোরিয়া বেকহাম কন্যা সন্তানের জন্ম দেন। এ নিয়ে বেকহাম দম্পতি চার সন্তানের জন্ম দিলেন বলে বিবিসি জানায়। তাদের বড় ছেলে ১১ বছর বয়সী ব্র"কলিন, আট বছর বয়সী রোমেও এবং পাঁচ বছর বয়সী ক্রুজ জানিয়েছে, একটি বোন পেয়ে তারা খুবই আনন্দিত। ১৯৯৯ সালে ডেভিড বেকহাম ও ভিক্টোরিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ইংল্যান্ড ফুটবল দলের সাবেক অধিনায়ক ডেভিড বেকহাম এখন যুক্তরাষ্ট্রের একটি ক্লাবে যুক্ত। আর স্পাইস গার্লসের সাবেক সদস্য ৩৭ বছর বয়সী ভিক্টোরিয়া সাম্প্রতিক বছরগুলোতে সঙ্গীতের জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে ফ্যাশন ব্যবসা শুরু করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩২ ঘ.