২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রোন রপ্তানির পথে চীন

চালকবিহীন বিমান (ড্রোন) প্রযুক্তির অগ্রগতির বিষয়ে গবেষণা চালানোর পাশাপাশি সশস্ত্র ড্রোন তৈরির কাজ অব্যাহত রেখেছে চীন। পাশাপাশি এসব ড্রোন পাকিস্তান, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় বিক্রির পরিকল্পনাও করছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 09:10 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালকবিহীন বিমান (ড্রোন) প্রযুক্তির অগ্রগতির বিষয়ে গবেষণা চালানোর পাশাপাশি সশস্ত্র ড্রোন তৈরির কাজ অব্যাহত রেখেছে চীন। পাশাপাশি এসব ড্রোন পাকিস্তান, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় বিক্রির পরিকল্পনাও করছে তারা। সম্প্রতি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায়। চীনের বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে চীনের মতো অন্য কোনো দেশেই গবেষণার ক্ষেত্রে এত অগ্রগতি হয় নি। পাঁচ বছর আগে ঝুহাই এয়ার শোতে চীন প্রথমবারের মতো ড্রোনের একটি মডেল প্রদর্শন করে। বর্তমানে চীনে সেনাবাহিনীর জন্য সরঞ্জাম প্রস্তুতকারক বড় বড় প্রতিটি কোম্পানিরই ড্রোন গবেষণা কেন্দ্র রয়েছে। প্রতিবেদনে বলা হয়, কেবল যুক্তরাষ্ট্রের আদলে সশস্ত্র ড্রোন তৈরিই নয় বরং আন্তর্জাতিক বাজারে সেগুলো রপ্তানি করাও চীনের উদ্দেশ্য। চেঙ্গডু এয়ারক্রাফট ডিজাইন অ্যান্ড রিসার্চ ইন্সস্টিটিউটের প্রতিনিধি ঝ্যাং কিয়াওলিয়াঙ্গ বলেন, "যুক্তরাষ্ট্র প্রচুর পরিমাণে ড্রোন রপ্তানি করতে পাওে না। আর আমরা এ সুযোগটাই কাজে লাগাচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৫০০ ঘ.