জার্মানি, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইউরোপ সফরে বের হওয়া চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও মঙ্গলবার জার্মানি গেছেন। সফরকালে জার্মানির সঙ্গে তিনি বাণিজ্যিক চুক্তি করবেন বলে আশা করা হচ্ছে।
দু'দেশের আন্তঃসরকার পর্যায়ের বৈঠকের আলোচ্যসূচিতে বাণিজ্য ইস্যু প্রাধান্য পাওয়া পাশাপাশি চলমান অর্থনৈতিক সঙ্কটে চীনের ভূমিকার বিষয়টিও স্থান পাবে।
জিয়াবাওয়ের সঙ্গে সফর করছেন তার মন্ত্রিসভার সদস্য এবং বাণিজ্যিক প্রতিনিধিদের একটি বড় দল। মঙ্গলবারই দুই দেশের সন্ত্রিসভার প্রথম যৌথ বৈঠক হওয়ার কথা রয়েছে।
জার্মানি সফরের আগে লন্ডনে ১ দশমিক ৬ বিলিয়ন ইউরোর বাণিজ্যিক চুক্তি করেছেন জিয়াবাও। লন্ডন সফরকালে তিনি সংস্কারের আহ্বানও জানান।
রয়েল সোসাইটির দর্শকশ্রোতের উদ্দেশে জিয়াবাও বলেন, "গণতন্ত্র ছাড়া কোনো স্যোশালিজম নেই। আর স্বাধীনতা ছাড়া প্রকৃত কোনো গণতন্ত্র নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩৭ ঘ.
bdnews24