২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুকুশিমা পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয় পানি বেরোচ্ছে

জাপানের দুর্ঘটনা কবলিত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কয়েক টন তেজস্ক্রিয় পানি চুইয়ে বের হয়ে মাটিতে চলে গেছে বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির পারমাণবিক ও শিল্প নিরাপত্তা সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 10:32 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

টোকিও, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-জাপানের দুর্ঘটনা কবলিত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কয়েক টন তেজস্ক্রিয় পানি চুইয়ে বের হয়ে মাটিতে চলে গেছে বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির পারমাণবিক ও শিল্প নিরাপত্তা সংস্থা। টোকিওর ২৪০ কিলোমিটার উত্তরে প্রশান্ত মহাসাগরের উপকূলে এ পরমাণু কেন্দ্রটির ষ্টোরেজ ট্যাংক থেকে প্রায় ১৫ টন স্বল্পমাত্রার তেজস্ক্রিয় পানি মাটিতে চুইয়ে পড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার দুপুরের দিকে ঘটনাটি ধরা পড়ে। সঙ্গে সঙ্গে চোয়ানো জায়গাগুলো মেরামত করা হয়। কেন্দ্রটি পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানিয়েছে, পানি বের হওয়ার কারণ খতিয়ে দেখছেন তারা। ১১ মার্চের ভূমিকম্প ও সুনামিতে পরমাণু কেন্দ্রটির শীতলীকরণ ব্যবস্থা বিকল হয়ে পড়ে। ফলে কেন্দ্রটির পরমাণু চুল্লিগুলোকে গলে যাওয়া থেকে রক্ষা করতে পাশের মহাসাগর থেকে টন টন পানি কেন্দ্রটিতে ঢালা হয়। এতে চুল্লিগুলো রক্ষা পেলেও টন টন পানি তেজস্ক্রিয়া দূষিত হয়। দূষিত পানি কেন্দ্রের ভেতরে জমা হয়ে থাকে। এ পানি তখন সংরক্ষণ করা হয় কেন্দ্রের ভেতরের ট্যাংকে। পানি চোয়ানোর ঘটনা ঘটে সেখান থেকেই। এ পানিকে তেজস্ক্রিয় দুষণ মুক্ত করতে একটি পদ্ধতি ব্যবহার করছে টোপকো, এতে চুল্লিগুলো শীতল করতে এ পানিই পুনর্ব্যবহার করা যাবে। তবে প্রযুক্তিগত কারণে এতে সমস্যা দেখা দিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬২৯ ঘ.