লন্ডন, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসবাদে অর্থ যোগানের অভিযোগে এক বৃটিশ সন্দেহভাজন যুবকের বিরুদ্ধে সোমবার লন্ডনের আদালতে শুনানি হয়েছে।
শাহবাজ হোসেন (২৭) নামের ওই যুবক সোমালিয়ায় সন্ত্রাসবাদী প্রশিক্ষণের জন্য তিন বাংলাদেশিকে অর্থ পাঠান বলে অভিযোগ রয়েছে।
লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে সোমবার তিনি কেবল তার নাম-ঠিকানা ও জন্মতারিখ নিশ্চিত করেন।
শাহবাজের বিরুদ্ধে অভিযোগ, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর তিনি সোমালিয়ায় অর্থ পাঠান।
বৃটেনের বিরুদ্ধে সন্ত্রাসবাদী পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
আগামী ১৫ জুলাই তাকে আবার আদালতে হাজির করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/পিডি/০০৪২ ঘ.
bdnews24