২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা প্রত্যাহারে তালেবানের ওপর চাপ কমবে না: ক্যামেরন

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের পরিকল্পনামাফিক সেনা প্রত্যাহারের কারণে তালেবান জঙ্গিদের ওপর চাপ কমবে না। ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বৃহস্পতিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 01:36 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

প্রাগ, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের পরিকল্পনামাফিক সেনা প্রত্যাহারের কারণে তালেবান জঙ্গিদের ওপর চাপ কমবে না। ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বৃহস্পতিবার একথা বলেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার ২০১২ সালের মধ্যে আফগানিস্তান থেকে ৩৩ হাজার সেনা প্রত্যাহারের পরিকল্পনা ঘোষণা করেছেন। এ প্রত্যাহার পক্রিয়া শেষের পর আফগানিস্তানে থাকবে প্রায় ৭০ হাজার মার্কিন সেনা। ন্যাটো সদস্যদেশ চেক রিপাবলিক সফরের সময় ক্যামেরন বলেন, "মাত্র ১০ হাজার সেনা এ বছর আফগানিস্তান ছাড়বে। বাদবাকী সেনারা আফগানিস্তান ছাড়বে ২০১২ সালে।" গণমাধ্যমে এক ব্রিফিং এ তিনি বলেন, "তার মানে আফগানিস্তানে জঙ্গিদের ওপর চাপ কমবে না।" "মার্কিন সেনা প্রত্যাহার হলেও বর্তমান সময় থেকে ২০১৪ সালের মধ্যে নিরাপত্তাভার আফগান বাহিনীর হাতে তুলে দিতে থাকায় আমরা জঙ্গিদের ওপর চাপ বহাল রাখতে পারব বলে আশাবাদী" বলেন ক্যামেরন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২৯ ঘ.