২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আবারো আফগানিস্তানে যাচ্ছেন প্রিন্স হ্যারি'

যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি আবারো দায়িত্ব পালনের জন্য আফগানিস্তান যাবেন। বর্তমানে তিনি অ্যাপাচি হেলিকপ্টার পাইলটের প্রশিক্ষণ নিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 09:00 AM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি আবারো দায়িত্ব পালনের জন্য আফগানিস্তান যাবেন। বর্তমানে তিনি অ্যাপাচি হেলিকপ্টার পাইলটের প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে হ্যারি আফগানিস্তানে যাবেন বলে দ্য স্কাই নিউজের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে। যুক্তরাজ্যের সেনাবাহিনীর ক্যাপ্টেন হ্যারি (২৬) ২০০৮ সালে আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে ১০ সপ্তাহ দায়িত্বপালনের পর তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। যুক্তরাজ্যের রাজ পরিবারের একজন মুখপাত্র জানান, ২০১২ সালে প্রশিক্ষণ শেষে তাকে পুনরায় নিয়োজিত করার বিষয়টি সেনাবাহিনীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিনি বলেন, "হ্যারি এখন সেনাবাহিনীর একজন পাইলট। সেনাবাহিনী যেখানে পাঠাতে চায় সেখানেই সে যাবে। সবকিছু সেনাবাহিনীর চেইন অব কমান্ডের ওপর নির্ভর করছে।" প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্মারা ও রাণী এলিজাবেথ হ্যারিকে আফগানিস্তানে পাঠানোর ব্যাপারে অনুমতি দিয়েছেন। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ বিষয়টি নিশ্চিত বা প্রত্যাখ্যান কোনোটিই করেন নি। ২০০৮ সালে সমর বিমান থেকে হেলমান্দে তালেবানের ওপর বোমা ফেলেন হ্যারি। তবে ওয়েবসাইটগুলো আফগানিস্তানে তার উপস্থিতির তথ্য প্রকাশ করলে হঠাৎ করেই হ্যারিকে প্রত্যাহার করে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৫৭ ঘ.