২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএমএফ এ সাইবার হামলা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এ বছরের শুরুর দিকে বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। এক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ রোববার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 04:06 PM

Updated : 24 Aug 2022, 03:17 PM

লন্ডন, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এ বছরের শুরুর দিকে বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। এক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ রোববার একথা জানিয়েছেন। এ হামলা সম্পর্কে কর্মকর্তারা বেশি কিছু বলেননি। তবে এ হামলাকে আইএমএফ এর তহবিল ব্যবস্থার নিরাপত্তায় বড় ধরনের ফাটল বলে উল্লেখ করেছেন তারা। দ্য নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে। কয়েকমাস ধরে এ সাইবার হামলা চালানো হয়। আর এ ঘটনা ঘটে তৎকালীন আইএমএফ প্রধান ডমিনিক স্ট্রস-কান যৌন অপরাধে গ্রেপ্তার হওয়ার আগে। আইএমএফ এ বিভিন্ন দেশের অর্থনৈতিক তথ্য উপাত্ত সংরক্ষিত আছে। সংস্থাটির তহবিল ব্যবস্থায় প্রবেশ করে ভেতরের তথ্য বের করে নেওয়ার লক্ষ্যেই হামলাটি চালানো হয়েছে। গোপন তথ্য সম্বলিত ফাইলও বদলি করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। হ্যাকারদের সঙ্গে বিদেশের কোনো সরকারের যোগসাজশ আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০২ঘ.