২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় বিক্ষোভে হেলিকপ্টার থেকে গুলি, পালাচ্ছে মানুষ ভিডিও

সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয়েছে। সহিংসতার মুখে দেশটি থেকে পালিয়ে তুরস্কে যাচ্ছে হাজার হাজার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2011, 02:14 PM

Updated : 24 Aug 2022, 03:16 PM

আম্মান, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয়েছে। সহিংসতার মুখে দেশটি থেকে পালিয়ে তুরস্কে যাচ্ছে হাজার হাজার মানুষ। শুক্রবার ৫ টি হেলিকপ্টারের একটি বহর থেকে এই গুলিবর্ষণ করা হয়। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের দাবিতে চার মাস ধরে চলমান আন্দোলনে কোনো বিক্ষোভ সমাবেশে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার ঘটনা এটাই প্রথম। মিশর ও তিউনিসিয়ার সফল গণবিক্ষোভে অনুপ্রাণিত হয়ে মার্চে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ শুরু করে গণতন্ত্রপন্থীরা। মানবাধিকার কর্মীরা জানান, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় মারাত আল-নুমান শহরে শুক্রবার সমবেত হয় হাজার হাজার বিক্ষোভকারী। তাদেরকে ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে মেশিনগানে গুলিবর্ষণ করা হয়। এতে হতাহতের কোন খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। নাওয়াফ নামের একজন প্রত্যক্ষদর্শী টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, "মারাত আল-নুমান শহরে বিক্ষোভ চলাকালে পাঁচটি হেলিকপ্টার থেকে মেশিনগানে গুলি ছোড়া হয়। বিক্ষোভকারীরা এ সময় ছত্রভঙ্গ হয়ে সেতুর নিচে ও ঘরে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু হেলিকপ্টারগুলো কয়েক ঘণ্টা ধরে প্রায় ফাঁকা রাস্তায় গুলিবর্ষণ করতেই থাকে।" ওই দিনই শহরটিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ বিক্ষোভকারী নিহত হয়েছে। বিক্ষোভ চলাকালে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের কথা উলে