ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে রাস্তারপাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে আট শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কান্দাহার প্রদেশের হাজি লাহোর এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে একটি বাসের ১৫ যাত্রী নিহত হয়েছে। নিহতদের মধ্যে আট শিশু ও চার জন নারী রয়েছে।
চলতি বছরের জুলাই থেকে দেশটিতে অবস্থানকারী বিদেশি বাহিনী আফগান বাহিনীর হাতে নিরাপত্তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে। কিন্তু দেশটিতে সহিংসতায় প্রাণহানি বেড়েই চলেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৮৪৬ ঘ.
bdnews24