২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সালেহকে ক্ষমতা থেকে সরাতে কাজ করছে যুক্তরাষ্ট্র'

ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহকে পদত্যাগে বাধ্য করতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলো চেষ্টা চালাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2011, 09:38 AM

Updated : 24 Aug 2022, 03:16 PM

প্যারিস, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহকে পদত্যাগে বাধ্য করতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলো চেষ্টা চালাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন এ কথা জানান বলে এনডিটিভি জানিয়েছে। সালেহ পদত্যাগের অঙ্গীকার করলেও বারবার তা ভঙ্গ করছেন বলেও অভিযোগ করেন তিনি। ইয়েমেনে থাকা আল কায়েদার একটি শাখার সদর দপ্তরের বিরুদ্ধে অভিযানে সহায়তা করার বিনিময়ে যুক্তরাষ্ট্র সালেহকে সমর্থন করে আসছিলো। তবে বিক্ষোভকারীদের ওপর সালেহ সহিংস হামলা চালানোয় ওয়াশিংটন তার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। অতিরিক্ত হিসেবে থাকা মার্কিন কূটনীতিকদের বুধবার ইয়েমেন ত্যাগের নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। এছাড়া নিরাপত্তা ব্যবস্থার অবনতি হওয়ায় সেখানে থাকা আমেরিকার নাগরিকদেরও দেশ ত্যাগের অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানীতে সহিংসতা তীব্র আকার ধারণ করে। গত চারদিন ধরে চলা সরকারবিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু বৃহস্পতিবারই মারা গেছে কমপক্ষে ২৮ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৫৩৩ ঘ.