বাগদাদ, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকে সোমবার ৫ মার্কিন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এ বছর ইরাকে এটিই সবচেয়ে বেশি মার্কিন সেনা নিহতের ঘটনা।
মার্কিন সেনাবাহিনী এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তৃত কোনো তথ্য দেয়নি। তবে স্থানীয় গণমাধ্যম আগেই জানিয়েছিলো, বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে।
ইরাকে গত আগ্রস্ট যুদ্ধাভিযান শেষ করেছে যুক্তরাষ্ট্র। এ বছরের শেষ নাগাদ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে।
মার্কিন বাহিনী এখন ইরাকে মূলত সেদেশের নিরাপত্তা বাহিনীকে সহায়তা ও প্রশিক্ষণ দেওয়ার ভূমিকা পালন করছে।
২০০৬-০৭ সালের পর থেকে ইরাকে সহিংসতার মাত্রা ধীরে ধীরে কমে আসলেও এখনো সেখানে প্রতিদিন বিক্ষিপ্ত বন্দুকযুদ্ধ ও বোমাবর্ষণ চলছে। অধিকাংশ ক্ষেত্রেই লক্ষ্যবস্তু হচ্ছে স্থানীয় ইরাকি নিরাপত্তা বাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এলকিউ/২০৩০ ঘ.
bdnews24