২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও পুরস্কার পেলেন জুলিয়ান অ্যাসাঞ্জ

সাহসী সাংবাদিকতার জন্য 'মার্থা গেলহর্ন' পুরস্কার পেয়েছেন আলোড়ন সৃষ্টিকারী 'উইকিলিকস' ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 10:09 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাহসী সাংবাদিকতার জন্য 'মার্থা গেলহর্ন' পুরস্কার পেয়েছেন আলোড়ন সৃষ্টিকারী 'উইকিলিকস' ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকা বৃহস্পতিবার এ খবর জানায়। প্রতি বছর এই পুরস্কারটি এমন একজন সাংবাদিককে দেওয়া হয়, "যার কাজের মাধ্যমে কোনো ঘটনা বিষয়ে প্রতিষ্ঠিত ভাষ্য ছিন্ন হয়ে অপ্রিয় সত্য উঠে আসে, যার ফলে প্রতিষ্ঠিত শ্রেণীর মিথ্য প্রচারণা ফাঁস হয়ে যায়"। 'মার্থা গেলহর্ন' পদকের বিচারকম-লী পুরস্কারের মানপত্রে বলেছেন, "উচ্চপ্রযুক্তি যুগের এক বিস্ময়কর প্রতিষ্ঠান হিসেবে উইকিলিকস পরিচিতি পেয়েছে, যা অবশ্যই সত্য। তবে উইকিলিকস আরো বেশি কিছু। প্রতিষ্ঠানটির যথাযথ আচরণের স্বচ্ছতা সাংবাদিকতার শ্রেষ্ঠতম এবং প্রাচীনতম ঐতিহ্য"। "উইকিলিকস জনগণকে এমন কিছু দিয়েছে যা অধিকাংশ সাংবাদিক কল্পনাই করতে পারেন না, একটি সত্যভাষণ যা বিশ্বের মানুষকে ক্ষমতাবাদ করেছে। প্রকাশক এবং সম্পাদক হিসেবে আ্যাসাঞ্জ এমন কিছু করেছেন যার জন্য সাংবাদিকরা একসময় গর্ববোধ করতেন। তার সাহস, দৃঢ়প্রতিজ্ঞা এবং স্বনির্ভরতা- ক্ষমতার নয়, জনগণের প্রকৃত প্রতিনিধির।" এবার সাংবাদিকতার জন্য মার্থা গ্যালহর্ন'র বিশেষ পুরস্কার পেয়েছেন পাকিস্তানের ইন্টারন্যাশনাল টাইমস এর সাংবাদিক ওমর চিমা; রাশিয়ার দ্য ফিনান্সিয়াল টাইমস এর সাংবাদিক চার্লস ক্লোভার এবং ইসরাইলের নাজেরেথভিত্তিক স্বাধীন সাংবাদিক জোনাথন কুক। এরআগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সিডনি পিস ফাউন্ডেশনের শান্তি পুরস্কার পান জুলিয়ান অ্যাসাঞ্জ। তার আগে ওই শান্তি পুরস্কার অর্জন করেন নোবেলজয়ী দালাইলামা ও নেলসন মান্ডেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এবি/সিআর/১৫৫৮ ঘ.