২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাউল কাস্ত্রোর ৮০...

৮০ তে পা রাখলেন কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। ১৯৩১ সালের ৩ জুন তিনি জন্মগ্রহণ করেন। কিন্তু এই বয়সে এসেও তার চেয়ে ২০ বছর কম বয়সী কারো থেকে তিনি ভালো আছেন বলে মন্তব্য করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 08:22 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

হাভানা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ৮০ তে পা রাখলেন কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। ১৯৩১ সালের ৩ জুন তিনি জন্মগ্রহণ করেন। কিন্তু এই বয়সে এসেও তার চেয়ে ২০ বছর কম বয়সী কারো থেকে তিনি ভালো আছেন বলে মন্তব্য করেছেন। ৮০ তে পা রাখার একদিন আগে বৃতস্পতিবার হাভানা বিমানবন্দরে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভাকে বিদায় জানাতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন রাউল। তখন তিনি কৌতুক করে নারীদের কাছে প্রশ্ন রাখেন, "আমাকে কেমন দেখায়?" সিলভা দুদিনের সফরে কিউবা এসেছিলেন। সাংবাদিকদের উদ্দেশ্যে রাউল বলেন, "এখানে ৬০ বছর বয়সী যারা আছেন যাকে আমার মতো দেখায় না?" এই বয়সেও বিশ্বের একমাত্র দেশ হিসেবে কিউবায় কমিউনিস্ট ব্যবস্থা টিকিয়ে রাখার লড়াই করছেন রাউল। যে বয়সে সাধারণ মানুষ জীবনাবসানের অথবা অবসরে যাওয়ার চিন্তা করেন সেই বয়সে ক্যাস্ত্রো কিউবার কিউবার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ সংস্কারের নির্দেশনা দিচ্ছেন। যদিও রাউল ও তার বৃদ্ধ সহকর্মীদের স্থলে কিউবার তরুণ নেতাদের স্থলাভিষিক্ত করার কথা উঠছে। এ কথাও সত্য, কিউবার অর্থনীতির বেহাল দশা থেকে রাউল ক্যাস্ত্রো প্রশাসন উত্তীর্ণ হতে পারেনি। সোজা কথায় সময় এখন তার পক্ষে নেই। তারপরও সময়ই বলে দেবে, রাউল তার লক্ষ্য অর্জন করতে পেরেছেন কিনা। গত এপ্রিল মাসে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কংগ্রেসে তিনি বলেন, "আমাদের দেশের স্বাধীনতা ও সমাজতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষার জন্য দিনের পর দিন বছরের পর বছর কঠোর পরিশ্রম ও মহান দায়িত্ব পালন করে যেতে হয়।" ১৯৪৯ সালে তরুণ ফিদেল ক্যাস্ত্রো কিউবার ক্ষমতায় আসেন। তখন তিনি ৩২ বছর বয়সী এক টগবগে তরুণ। আর তার ছায়াসঙ্গী হয়েছিলেন ২৭ বছর বয়সী ভাই রাউল। তরুণ হিসেবে যে যুদ্ধ শুরু করেছিলেন, বৃদ্ধ বয়সেও তাই চালিয়ে যাচ্ছেন। স্বপ্ন একটাই কমিউনিস্ট কিউবা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪১৯ ঘ.