২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানের আস্তানায় পাকিস্তানি বিমান হামলায় ১৭ জঙ্গি নিহত

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের ওরাকজাই এলাকায় তালেবানের গোপন আস্তানায় পাকিস্তানি জঙ্গিবিমানের হামলায় ১৭ জঙ্গি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 07:22 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

কালায়া, পাকিস্তান, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের ওরাকজাই এলাকায় তালেবানের গোপন আস্তানায় পাকিস্তানি জঙ্গিবিমানের হামলায় ১৭ জঙ্গি নিহত হয়েছে। স্থানীয় সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার এ খবর জানান। আফগান-পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলের ওরাকজাই অন্যতম উপজাতীয় অঞ্চল যেখানে জঙ্গিদের শক্ত অবস্থান রয়েছে। তাদের উচ্ছেদের জন্য পাকিস্তানি সেনাবাহিনী ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওরাকজাই এলাকার প্রধান শহর কালায়ায় স্থানীয় সরকারের কর্মকর্তা জামান খান রয়টার্সকে বলেন, "আমাদের কাছে খবর ছিল জঙ্গিরা সেখানে সমবেত হয়ে হামলার পরিকল্পনা করছে। তাই সেখানে আমরা হামলা করেছি।" হামলায় আরো ছয় জঙ্গি আহত হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩০০ ঘ.